কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাইসুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) কুমারখালী-খোকসা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনটির সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী ,সাধারণ সম্পাদক ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাস, অর্থ সম্পাদক এ.টি.এম. আলফাজ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাইসুল ইসলাম বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮তম ব্যাচের কর্মকর্তা। তাঁর দায়িত্ব পালনের মধ্য দিয়ে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।





