Tuesday, 27 October 2026
শিরোনাম
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি
জাতীয়

১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম

• • পঠিত 4 বার
শেয়ার করুন:
১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম
ছবি সংগৃহিত

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে ১ ঘণ্টা ২০ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় অচল হয়ে পড়ে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কার্যক্রম। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়মিত কাজে বিঘ্ন ঘটে।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিকভাবে কাজ করতে পারেননি।  এদিকে, প্রতিবেদন লেখা পর্যন্ত ( দুপুর ২টা ১০ মিনিট) সচিবালয়ের সব মন্ত্রণালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।।

 

সচিবালয়ের সকল মন্ত্রণালয়ে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়। প্রায় ঘণ্টার মতো বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক কাজের পরিবেশ ব্যাহত হচ্ছে। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত দাপ্তরিক কাজ করতে সমস্যায় পড়েন।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিদ্যুৎ না থাকায় দাপ্তরিক কাজ করতে সমস্যা হচ্ছে। অনেক কাজই স্বাভাবিকভাবে করা সম্ভব হচ্ছেনা, বসে থেকে সময় কাটাতে হচ্ছে। একই মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, দাপ্তরিক কাজের জন্য বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় কাজের গতি ব্যাহত হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কাজ শেষ করতেও সমস্যা হতে পারে।

 

 

এদিকে, দুপুর ১২টা ৪০ মিনিট থেকে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।