Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ময়মনসিংহ মেডিকেলের ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরি, আটক ২

admin • 19 Jan 2025, 11:11 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ময়মনসিংহ মেডিকেলের ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরি, আটক ২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরির সময় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে কোতোয়ালি মডেল থানা পুলিশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- তারাকান্দা উপজেলার গোয়াইলকান্দি গ্রামের আবদুর রহমান খানের ছেলে মো. নাঈম খান পাঠান (৩৮) ও ময়মনসিংহ সদরের আকুয়া মড়ল বাড়ি এলাকার মিন্টু চন্দ্র দে’র ছেলে তুষার চন্দ্র দে ওরফে মো.আবদুল্লাহ (২২)।

 

সংবাদ সম্মেলনে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার ব্লাড ব্যাংক থেকে শনিবার বিকেল সোয়া ৫ টার দিকে কৌশলে এক ব্যাগ ব্লাড (রক্ত) চুরি করে নিয়ে যাওয়ার সময় ব্লাড ব্যাংকের কর্মরত সদস্যরা দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশকে খবর দিলে রক্তসহ তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে যান।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে রক্ত চুরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এ চক্রের সাথে আরও অনেকে জড়িত। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এর আগে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সেলিম মিয়া বাদি হয়ে শনিবার রাতে তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।