Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
২৬ মার্চ স্বাধীনতা দিবস জেলার খবর

ময়মনসিংহে বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ময়মনসিংহে বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ

৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের জনতা। রোববার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৭ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

এদিকে স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ময়মনসিংহের পুলিশ লাইনসের ‘চেতনায় অম্লান’ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।

অন্যদিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়স্থ জয়বাংলা চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীসহ কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

এছাড়া সকাল ৮টায় নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও একযোগে জাতীয় সংগীত পরিবেশন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পরে বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ উদ্বোধন করা হয়। পরে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে কুচকাওয়াজ শেষে শারীরিক কসরত প্রদর্শন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।