Monday, 26 October 2026
শিরোনাম
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জেলার খবর

ভুট্টা ক্ষেতে দেওয়া বিষ মাখা খাবার খেয়ে শিশুর মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভুট্টা ক্ষেতে দেওয়া বিষ মাখা খাবার খেয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে ভুট্টা ক্ষেতে দেওয়া বিষ মাখা খাবার খেয়ে একজন শিশুর মৃত্যু এবং অপরজন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা দোপেরপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহত শিশু জগন্নাথপুর ইউনিয়ন এর হোগলা দোপেরপাড়া গ্রামের ইবাদতের মেয়ে নোভা (৩)। এবং অপর আশংকাজনক শিশু একই এলাকার সাইদুল এর ছেলে শাওন (৩)। দুই শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন।

স্থানীয়রা জানান, হোগলা গ্রামের মৃত গফুর মহাজনের ছেলে আবু তালেব তার ভুট্টা ক্ষেতে কাঠ বিড়ালির উপদ্রব নিরসনের জন্য বিষ মাখা খাবার মিষ্টির প্যাকেটে দিয়ে রাখলে বিকেলে দুই শিশু সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে যায়।

 

পরবর্তীতে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নোভা নামের মেয়ে শিশুকে মৃত ঘোষণা করেন। এবং অপর শিশু শাওনকে আশংকাজনক অবস্থায় ভর্তি রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ৭ বছরের শিশু লিমন জানায়, বিকেলে নোভা ও শাওন তাকে বিষ মাখা খাবার দেখিয়ে ওখানে যেতে বললে সে তাদের নিষেধ করে। তারপরও ওরা দুজন সেখানে গিয়ে ওই খাবার খেয়ে বমি করতে থাকলে পরিবারের লোকজন তাদেরকে নিয়ে যায়।

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একজন শিশু মারা গেছে এবং অপরজনের অবস্থা আশংকাজনক। এই বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।