Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin • 27 Jul 2025, 09:32 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরের মেলান্দহ উপজেলার কলাবাঁধা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং কার্যক্রম থেকে উত্তোলিত বালু নিয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদকে "ভিত্তিহীন ও বিভ্রান্তিকর" আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

 

রবিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার কলাবাঁধা কবরস্থান মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ প্রতিবাদ জানান। এসময় তিন গ্রামের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রায় তিন বছর আগে ব্রহ্মপুত্র নদে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং কার্যক্রম চালু হলে উত্তোলিত বালু কলাবাঁধা গ্রামের নদীতীরবর্তী ব্যক্তি মালিকানাধীন জমিতে রাখা হয়। যদিও এক বছরের জন্য এই বালু জমায়েতের অনুমতি ছিল, কিন্তু তিন বছরেও তা সরানো হয়নি।

 

ফলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়, বন্ধ হয়ে পড়ে চাষাবাদ। এ অবস্থায় এলাকার মানুষ মিলে সিদ্ধান্ত নেন, বালুটি বিক্রি করে এলাকার মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নকাজে ব্যয় করা হবে। এ উদ্দেশ্যে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেন। পরে বিক্রিত বালুর অর্থ কবরস্থানের নির্ধারিত ব্যাংক একাউন্টে জমা রাখা হয়। তবে সম্প্রতি একটি সংবাদে দাবি করা হয়, “সরকারি বালু বিক্রি করে তা খায়রুল নামে একজন ব্যক্তির একাউন্টে জমা হয়েছে।” এলাকাবাসীর দাবি, এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা। তারা জানান, খায়রুল কোনো একক সিদ্ধান্ত নেননি, বরং তিন গ্রামের মানুষ মিলে তাকে দায়িত্ব দিয়েছিলেন। সব কার্যক্রম স্থানীয় জনগণের সম্মতিতে এবং স্বচ্ছতার ভিত্তিতে হয়েছে। সংবাদ সম্মেলনে এলাকাবাসী আরও বলেন, প্রকৃত ঘটনা যাচাই না করে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করায় তারা মর্মাহত ও ক্ষুব্ধ। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।