Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ব্রিজের নিচে পানিতে ভাসছিল এক দিনের নবজাতক

admin • 04 Jun 2023, 10:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ব্রিজের নিচে পানিতে ভাসছিল এক দিনের নবজাতক

জামালপুরের বকশীগঞ্জে ব্রিজের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জুন ) বিকাল সাড়ে ৫ টায় দিকে বকশীগঞ্জ-মেরুরচর সড়কের মেষের চর সর্দারপাড়া ব্রিজের নিচে পানিতে ভেসে থাকা নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে নবজাতকটি দু-য়েক দিন বয়সী।

স্থানীয় সুত্রে জানা যায়, রোববার বিকেলে ব্রীজের নিচে পানিতে ভাসমান থাকা অবস্থায় এক নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি বকশিগঞ্জ থানায় অবগত করলে পুলিশ গিয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা নবজাতকটি বেওয়ারিশ হওয়ায় কেউ সেখানে ফেলে রেখে গেছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহের বিষয়টি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।