Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে ছাই ৪ দোকান

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে ছাই ৪ দোকান

বান্দরবানে আগুনে পুড়ে ছাই হল ৪টি দোকান। শনিবার (১৮মার্চ) সন্ধ্যায় পৌরসভার বালাঘাটা এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ৪টি দোকানসহ মালামাল ক্রয়ের জন্য রাখা নগদ ৪লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায় বলে জানা যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শহরের বালাঘাটা বাজারের মুদির দোকান ব্যবসায়ী বিধান দাশের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।  মুহুর্তের আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে দ্রæত এলাকাবাসী বান্দরবান ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এর ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

 

সেই সাথে ফায়ার সার্ভিস কর্মীদের সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বান্দরবান সদর উপজেলার উপজেলা সহকারী আনসার কোম্পানী কমান্ডার জনাব রিদোয়ান হোসেনের নেতৃত্বে ৬নং ওয়ার্ড দলনেতা আনোয়ার হোসেন আরিফ ও ভিডিপি সদস্য নুর হোসেন। এ অগ্নিকান্ডের ঘটনায় ১০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

 

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ নাজমুল আলম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এই অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে যায়। এ ঘটনায় ৫ লক্ষ টাকার মত ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।