Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

বিষপপানে রোজাদার গৃহবধূর আত্মহত্যা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিষপপানে রোজাদার গৃহবধূর আত্মহত্যা

নীলফামারীর কিশোরগঞ্জে রোজা থেকে ইফতারির পর টনসিলের ব্যথা সহ্য করতে না পেরে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

 

নিহত আরজিনা বেগম (৫৫) কিশোরগঞ্জের উত্তর দুরাকুটি গ্রামের আনু মিয়ার স্ত্রী। শুক্রবার (২৪ মার্চ) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

 

পরিবার ও থানা পুলিশ সূত্র জানা যায়, আরজিনা দীর্ঘদিন ধরে টনসিলের ব্যথায় ভুগছিলেন, ঐদিন ব্যথা সহ্য করতে না পেরে তিনি মাগরিবের নামাজের পর বিষপান করেন। অবস্থা বেগতিক হওয়ায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

 

আরজিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায়। তিনি জানান, গৃহবধূর লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আজ (শনিবার) আরজিনার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।