Monday, 23 November 2026
শিরোনাম
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে ভাঙলেন বর স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীর ‘সর্বনাশ’ করলেন বাড়িওয়ালার ছেলে টোল আদায়কারীর কিলঘুষিতে জুলাই যোদ্ধার মৃত্যু পারমাণবিক স্থাপনা পরিদর্শনে আইএইএ-কে সাত শর্ত দিল ইরান স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে : মাহদী আমিন এইচএসসির পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্যাসিবাদের আস্ফালন ও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে: নাহিদ যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেফতার
আর্ন্তজাতিক

বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর!

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর!
ছবি সংগৃহিত

বিয়ের অনুষ্ঠানে দুই বরকে ২ কোটি রুপির নোটের মালা উপহার দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তাদেরই দুলাভাই। ৫০০ রুপির নোট দিয়ে তৈরি প্রতিটি মালার মূল্য ছিল ১ কোটি রুপি। প্রায় ১০০ ফুট লম্বা এসব মালার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মথুরায়।

 

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার মথুরার নাগলা ফাউদা গ্রামে বিয়ের শোভাযাত্রার সময় প্রাশান্ত সিং ও কানহা রাঘব নামের দুই চাচাতো ভাইকে এ উপহার দেয়া হয়। তাদের দুলাভাই যোগেশ কুমার ঠাকুর রাজস্থানের কামা এলাকার নানদোলি গ্রামের বাসিন্দা।

 

 

প্রতিটি মালা ৫০০ রুপির নোট দিয়ে তৈরি করা হয়েছিল। আকারে বিশাল হওয়ায় মালাগুলো বহন ও সামলাতে কয়েকজনের প্রয়োজন হয়। পরে দুই বরকে একটি ভবনের ছাদে দাঁড় করিয়ে তাদের গলায় সেই মালা পরিয়ে দেয়া হয়। এরপর মথুরার গোবর্ধন এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়।

 

 

প্রাশান্ত ও কানহা ভারতীয় কিষান ইউনিয়নের (ভানু) সঙ্গে যুক্ত কৃষক নেতা মহাবীর স্বামীর ভাতিজা। তাদের পরিবারের সদস্যরা মার্বেল ও পাথরের শোরুমের ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

 

অভিনব এই উপহারের ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।