Monday, 23 November 2026
শিরোনাম
এইচএসসির পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্যাসিবাদের আস্ফালন ও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে: নাহিদ যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেফতার কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় এনসিপির বৈঠক চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ
জাতীয়

যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

• • পঠিত 4 বার
শেয়ার করুন:
যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
ছবি সংগৃহিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গোপনে দেশ ছাড়ার চেষ্টাকালে পুলিশের হাতে ধরা পড়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। গতকাল রোববার রাতে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার আগমুহূর্তে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে রাতেই তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বিমানবন্দর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, রোববার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সুইডেন আসলাম। নির্ধারিত প্রক্রিয়া শেষে তিনি ইমিগ্রেশন ডেস্কে পৌঁছালে দায়িত্বরত কর্মকর্তারা তার পরিচয় শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আটকের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ ও পরবর্তী পদক্ষেপের জন্য ডিবি পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, একাধিক হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলার আসামি সুইডেন আসলামের বিদেশ গমনের চেষ্টার বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটকের পর গণমাধ্যমকে তার ব্যবহৃত পাসপোর্টের নম্বরও সরবরাহ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।