Monday, 23 November 2026
শিরোনাম
এইচএসসির পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্যাসিবাদের আস্ফালন ও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে: নাহিদ যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেফতার কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় এনসিপির বৈঠক চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ
জাতীয়

কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

• • পঠিত 3 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় উদ্ধার করা হয়েছে সাতটি চোরাই মোটরসাইকেল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 


এর আগে শনিবার (২২ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 


গ্রেফতাররা হলেন: করিমগঞ্জ উপজেলার উত্তর গণেশপুর এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে মো. উজ্জ্বল মিয়া (৩৯), কিশোরগঞ্জ সদর উপজেলার চাউলমহল এলাকার মো. আসলামের ছেলে তানভীর ইসলাম পিয়াল (২৫), সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুলসতাল এলাকার মৃত করিমউদ্দিনের ছেলে মো. রানা ইদ্রিস (৪০), সদর উপজেলার হারজাগী ৯ নম্বর ওয়ার্ডের কাছন মিয়ার ছেলে মো. তামিম মিয়া (২৪) এবং করিমগঞ্জ উপজেলার রাজকুটি এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে নওফেল (২৪)।

 


ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল, খরমপট্টি, বৌলাই ইউনিয়নের দিঘীরপাড় ও নাকভাঙ্গা এবং করিমগঞ্জ উপজেলার বালিখোলাসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসব সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 


গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, এ ঘটনায় গ্রেফতার পাঁচজনসহ পলাতক আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।