Monday, 23 November 2026
শিরোনাম
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে ভাঙলেন বর স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীর ‘সর্বনাশ’ করলেন বাড়িওয়ালার ছেলে টোল আদায়কারীর কিলঘুষিতে জুলাই যোদ্ধার মৃত্যু পারমাণবিক স্থাপনা পরিদর্শনে আইএইএ-কে সাত শর্ত দিল ইরান স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে : মাহদী আমিন এইচএসসির পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্যাসিবাদের আস্ফালন ও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে: নাহিদ যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেফতার
সারা দেশ

টোল আদায়কারীর কিলঘুষিতে জুলাই যোদ্ধার মৃত্যু

• • পঠিত 3 বার
শেয়ার করুন:
টোল আদায়কারীর কিলঘুষিতে জুলাই যোদ্ধার মৃত্যু
ছবি সংগৃহিত

নেত্রকোণার মদন পৌর এলাকায় টোল আদায়কারীর কিলঘুষিতে আব্দুল বারেক (৮৬) নামে এক প্রবীণ জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে।

 

 

মৃত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বারেক সম্প্রতি অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। সোমবার সকালে সেখান থেকে অটোরিকশাযোগে নেত্রকোনার মদন উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুপুর দিকে পৌর এলাকায় পৌঁছালে স্থানীয় পৌর টোল আদায়কারী আতিকুলের সঙ্গে অটোরিকশাচালক রায়হানের পৌর টোল আদায় নিয়ে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়।

 

 

একপর্যায়ে অটোরিকশায় থাকা বৃদ্ধ আব্দুল বারেক মারামারি থামাতে গেলে কিলঘুষির আঘাতে গুরুত্বর আহত হন। পরে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।

 

 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।