Monday, 23 November 2026
শিরোনাম
পারমাণবিক স্থাপনা পরিদর্শনে আইএইএ-কে সাত শর্ত দিল ইরান স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে : মাহদী আমিন এইচএসসির পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্যাসিবাদের আস্ফালন ও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে: নাহিদ যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেফতার কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
আর্ন্তজাতিক

পারমাণবিক স্থাপনা পরিদর্শনে আইএইএ-কে সাত শর্ত দিল ইরান

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
পারমাণবিক স্থাপনা পরিদর্শনে আইএইএ-কে সাত শর্ত দিল ইরান

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর প্রতি নতুন করে শর্ত দিয়েছে তেহরান। যুদ্ধ অবসানে ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এসব স্থাপনায় পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা।

 

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি মিজান নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হওয়া পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের বিষয়ে কোনো প্রোটোকল নেই।

 

আইএইএ-এর ভূমিকার সমালোচনা করে কাশকাভি বলেন, সামরিক হামলার মাধ্যমে যে লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি, এখন কূটনৈতিক চাপ প্রয়োগ করে তা অর্জনের চেষ্টা করা হতে পারে। তবে এ ধরনের প্রচেষ্টায় কোনো ফল পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

এদিকে, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানকে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় পরিদর্শনের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে।

 

সংস্থাটির মতে, ইরানের পারমাণবিক স্থাপনা ও মজুত পারমাণবিক উপাদান সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় পারমাণবিক বিস্তার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি সর্বোচ্চ জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন বলেও সতর্ক করেছে আইএইএ।

 

তবে তেহরান আইএইএ-এর এই আহ্বান প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে সংস্থাটির বিরুদ্ধে ওয়াশিংটনের প্রভাবের কাছে নতি স্বীকার করার অভিযোগ তুলেছে ইরান।

 

পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে ইরান ও আইএইএ-এর এই বিরোধ দেশটির পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ ও কূটনৈতিক টানাপোড়েনকে আরও সামনে নিয়ে এসেছে। 

আল জাজিরা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।