Tuesday, 17 November 2026
শিরোনাম
কুমারখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সীমান্ত থেকে সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির ভাই আটক আইনজীবী হতে নিবন্ধন বয়সসীমা ৩৫, পরীক্ষার সুযোগ ৪০ পর্যন্ত গাজায় প্রতিদিন হাজারো মানুষের মাঝে খাবার বিতরণ করছে সৌদি আরব গণমাধ্যমে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী বিয়ের ৪ মাসের মাথায় নববধূর সন্তান প্রসব, অতঃপর... জামালপুরে ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের কারাদণ্ড সীমান্ত থেকে গাঁজা এনে জামালপুরে বিক্রি, ৬ কেজিসহ গ্রেপ্তার ১ ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা শিশু রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু আজ
আর্ন্তজাতিক

গাজায় প্রতিদিন হাজারো মানুষের মাঝে খাবার বিতরণ করছে সৌদি আরব

• • পঠিত 25 বার
শেয়ার করুন:
গাজায় প্রতিদিন হাজারো মানুষের মাঝে খাবার বিতরণ করছে সৌদি আরব
ছবি সংগৃহিত

গাজার যুদ্ধবিধ্বস্ত ও বাস্তুচ্যুত মানুষের সহায়তায় প্রতিদিন প্রায় ২৪ থেকে ২৫ হাজার মানুষের মাঝে রান্না করা গরম খাবার বিতরণ করছে সৌদি আরব। দেশটির মানবিক সহায়তা সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (KSrelief)-এর কেন্দ্রীয় রান্নাঘরে তৈরি এসব খাবার মধ্য ও দক্ষিণ গাজার দেইর আল-বালাহ এবং আল-কারারা অঞ্চলের অতি-দরিদ্র পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। 

 

সৌদি প্রেস এজেন্সির (SPA) তথ্যমতে, স্থানীয় অংশীদার প্রতিষ্ঠান সৌদি সেন্টার ফর কালচার অ্যান্ড হেরিটেজের সহযোগিতায় এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। গরম খাবারের পাশাপাশি খান ইউনিস ও দেইর আল-বালাহ এলাকায় শত শত খাদ্য ঝুড়িও বিতরণ করা হয়েছে, যা কয়েক হাজার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। 

 

২০২৩ সালের নভেম্বরে বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় শুরু হওয়া তহবিল সংগ্রহ অভিযানের আওতায় নিয়মিত এই খাদ্য সহায়তার পাশাপাশি আকাশ ও সমুদ্রপথে বিপুল পরিমাণ চিকিৎসাসামগ্রী ও আশ্রয়কেন্দ্রের সরঞ্জাম পাঠিয়ে যাচ্ছে সৌদি আরব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।