Tuesday, 17 November 2026
শিরোনাম
কুমারখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সীমান্ত থেকে সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির ভাই আটক আইনজীবী হতে নিবন্ধন বয়সসীমা ৩৫, পরীক্ষার সুযোগ ৪০ পর্যন্ত গাজায় প্রতিদিন হাজারো মানুষের মাঝে খাবার বিতরণ করছে সৌদি আরব গণমাধ্যমে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী বিয়ের ৪ মাসের মাথায় নববধূর সন্তান প্রসব, অতঃপর... জামালপুরে ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের কারাদণ্ড সীমান্ত থেকে গাঁজা এনে জামালপুরে বিক্রি, ৬ কেজিসহ গ্রেপ্তার ১ ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা শিশু রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু আজ
সারা দেশ

কুমারখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

• • পঠিত 118 বার
শেয়ার করুন:
কুমারখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাইসুল ইসলামের সঙ্গে কুমারখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


 

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


 

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাবনাময় উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


 

এ সময় বক্তব্য দেন কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কুমারখালী প্রেসক্লাবের নির্বাহী সদস্য বাসস প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, সময় টিভির স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস এম রাশেদ,  প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির কুমারখালী প্রতিনিধি খন্দকার লিপু আমীর, সাধারণ সম্পাদক ও এসএ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ খান এবং সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির উপজেলা প্রতিনিধি তানভীর লিটন।


 

মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমারখালীর উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।


 

এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।


 

সভায় আরও উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সহসভাপতি ও চ্যানেল এস এবং কালবেলার উপজেলা প্রতিনিধি মো. মনোয়ার হোসেন, সহসভাপতি জাকের আলী শুভ, যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক মাসুদ রানা, লাখো কণ্ঠের জেলা প্রতিনিধি ও নির্বাহী সদস্য সামরুজ্জান সামুন, প্রচার সম্পাদক মো. নয়ন শেখ,  প্রেসক্লাবের সদস্য ও যায়যায়দিন পত্রিকার কুমারখালী প্রতিনিধি সাকিব হাসান, সদস্য সবুজ হোসেন, মিজানুর রহমান, রবিন হোসেন, সুমন পারভেজ, আবু তালহা রাসেল, মাহাবুব হোসেন ও খালিদ হাসান, ইসরাইল হোসেন, শাহাদত হোসেন প্রমুখ।


 

মতবিনিময় সভাটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি কুমারখালী উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।