Tuesday, 17 November 2026
শিরোনাম
কুমারখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সীমান্ত থেকে সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির ভাই আটক আইনজীবী হতে নিবন্ধন বয়সসীমা ৩৫, পরীক্ষার সুযোগ ৪০ পর্যন্ত গাজায় প্রতিদিন হাজারো মানুষের মাঝে খাবার বিতরণ করছে সৌদি আরব গণমাধ্যমে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী বিয়ের ৪ মাসের মাথায় নববধূর সন্তান প্রসব, অতঃপর... জামালপুরে ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের কারাদণ্ড সীমান্ত থেকে গাঁজা এনে জামালপুরে বিক্রি, ৬ কেজিসহ গ্রেপ্তার ১ ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা শিশু রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু আজ
সারা দেশ

জামালপুরে ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের কারাদণ্ড

• • পঠিত 32 বার
শেয়ার করুন:
জামালপুরে ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের কারাদণ্ড
ছবি সংগৃহিত

জামালপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ১৬ বছর পর রায় দিয়েছেন আদালত। এ মামলায় মো. সোহেল (১৯) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সোহেল জামালপুর সদর উপজেলার চর জালালের পাড়া গ্রামের মো. সুলতান আহম্মেদের ছেলে।

 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. দিদারুল ইসলাম দিদার জানান, চর জালালের পাড়া গ্রামের ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন তার প্রতিবেশী সোহেল। এরই ধারাবাহিকতায় ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাত ৮টার দিকে কিশোরী বাড়ি থেকে বের হলে নানা কৌশলে তাকে নিজেদের বাড়ির রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন সোহেল।

 

পরে দীর্ঘ সময় মেয়েকে বাড়িতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতে সোহেলের সঙ্গে কিশোরীকে একসঙ্গে দেখতে পান তারা।

 

দিদারুল ইসলাম দিদার আরও জানান, এ ঘটনায় ২০১০ সালের ২৫ ডিসেম্বর ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে জামালপুর থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলায় রাষ্ট্রপক্ষের নয়জন সাক্ষী এবং আসামিপক্ষের দুজন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

 

তিনি বলেন, দীর্ঘদিন পর হলেও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ মামলার রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছে। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।