Tuesday, 17 November 2026
শিরোনাম
কুমারখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সীমান্ত থেকে সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির ভাই আটক আইনজীবী হতে নিবন্ধন বয়সসীমা ৩৫, পরীক্ষার সুযোগ ৪০ পর্যন্ত গাজায় প্রতিদিন হাজারো মানুষের মাঝে খাবার বিতরণ করছে সৌদি আরব গণমাধ্যমে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী বিয়ের ৪ মাসের মাথায় নববধূর সন্তান প্রসব, অতঃপর... জামালপুরে ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের কারাদণ্ড সীমান্ত থেকে গাঁজা এনে জামালপুরে বিক্রি, ৬ কেজিসহ গ্রেপ্তার ১ ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা শিশু রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু আজ
সারা দেশ

গণমাধ্যমে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

• • পঠিত 27 বার
শেয়ার করুন:
গণমাধ্যমে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী
ছবি সংগৃহিত

গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের বৈঠকে তিনি একথা জানান।

 

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাস করছে, গণহত্যা করে যিনি পালিয়ে গেছেন, তাদের সংবাদ প্রচার জনগন ভালোভাবে দেখবে না।

 

তিনি বলেন, সরকার বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা কখনও কোনো নিউজ প্রচারের জন্য চাপ দেইনি বা কোন এজেন্সি কোন নিউজ প্রত্যাহারের জন্য চাপ দেয়নি।

 

তিনি আরও বলেন, ১৭ বছরে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, সাংবাদিককে গুম ও তুলে নেওয়া হয়েছে। বর্তমান সরকার এমন কিছু করবে না। তবে, আহ্বান থাকবে যেন ফ্যাসিবাদকে প্রশ্রয় না দেই।

 

এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগনের ভোটের অধিকার নিশ্চিত করেছে। সেক্ষেত্রে অনলাইন মিডিয়া যে ভূমিকা রেখেছে সেটা সব সময় চাই।
 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।