Monday, 23 November 2026
শিরোনাম
পারমাণবিক স্থাপনা পরিদর্শনে আইএইএ-কে সাত শর্ত দিল ইরান স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে : মাহদী আমিন এইচএসসির পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্যাসিবাদের আস্ফালন ও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে: নাহিদ যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেফতার কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
জাতীয়

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে : মাহদী আমিন

• • পঠিত 4 বার
শেয়ার করুন:
স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে : মাহদী আমিন

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যে ঐক্য রয়েছে, তা আরও সুদৃঢ় হবে।

 

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মাহদী আমিন।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনায় জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। এই মতবিনিময়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে। মাহদী আমিন আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে যে ঐক্য রয়েছে, তা আরও সুদৃঢ় হবে।

 

 

এর আগে দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির প্রতিনিধিদলের সদস্যরা।

 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।