Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিমানবন্দরে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আটক ২

admin • 24 Jun 2023, 08:39 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিমানবন্দরে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আটক ২

রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে রেলের টিকিট কালোবাজারির অভিযোগে চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন, উত্তম চন্দ্র দাস (৩০) এবং মো. আকাশ মিয়া (২০)। এ সময় তাদের কাছ থেকে তিনটি টিকিট ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

শনিবার (২৪ জুন) সকাল ১০ টায় র‌্যাব-১ এর একটি দল তাদের আটক করে।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. পারভেজ মিয়া জানান, র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আশপাশ এলাকায় ট্রেনের টিকিট কতিপয় লোকজন অবৈধভাবে টিকিট কাউন্টার ব্যতীত নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কালোবাজারির মাধ্যমে বিক্রয় করতেছে। ওই তথ্যের ভিত্তিতে দলটি অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।