Thursday, 29 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা বিএনপি নেতা ডাবলু হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির অতিরিক্ত ডিআইজি আইইডিসিআরের পরিচালককে মারধরে ড্যাব নেতার পদ স্থগিত
জেলার খবর

বিচার ব্যবস্থার উন্নয়নে তিন পার্বত্য জেলায় এজলাস বৃদ্ধি করা হবে:বিচারপতি হাবিবুল গণি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিচার ব্যবস্থার উন্নয়নে তিন পার্বত্য জেলায় এজলাস বৃদ্ধি করা হবে:বিচারপতি হাবিবুল গণি

বিচার ব্যবস্থার উন্নয়নে খুব শীঘ্রই তিন পার্বত্য জেলায় এজলাস বৃদ্ধিসহ আদালতের অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ হাবিবুল গনি। সেই সাথে আদালত গুলোতে মামলার জট কমানোরও উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার সকালে বান্দরবান জজ আদালত প্রাঙ্গণে গণপূর্ত বিভাগের অর্থায়নে প্রায় সাড়ে ৫১ লক্ষ টাকা ব্যয়ে বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায় কুঞ্জের নির্মাণ কাজের উদ্বোধন কালে বিচারপতি সাংবাদিকদের এই কথা বলেন।

এ সময় তার সাথে বান্দরবানের জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূঁইয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম জেবুন্নাহার আয়েশা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা আক্তার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহানারা ফেরদৌস, যুগ্ন জেলা ও দায়রা জজ মোঃ নুরু মিয়া, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী জজ ইরফানুল হক চৌধুরী সহ আইনজীবী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিচারপতি আরো বলেন সারা দেশব্যাপী আদালত ও বিচার ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার নির্মাণসহ নানান উন্নয়নমূলক কাজের উদ্যোগ নেয়া হয়েছে। পরবর্তীতে এ ধরনের আরো অন্যান্য উদ্যোগগুলো নেয়া হবে। পরে বিচারপতি জেলা দায়রা জজ আদালত পরিদর্শন করেন ও বিচারক আইনজীবীদের সাথে মতবিনিময় করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।