Saturday, 31 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
জেলার খবর

বিএনপি-জামায়াত সরকার রেল ব্যবস্থা ধ্বংস করেছিল : রেলমন্ত্রী

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিএনপি-জামায়াত সরকার রেল ব্যবস্থা ধ্বংস করেছিল : রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে রেল ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। যার উত্তরণ হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে সাদুল্লাপুরের উমেস চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের আমলে রেলে কোনো ধরনের বিনিয়োগ ছিল না। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে তারা বিভিন্ন সময়ে আন্দোলনের নামে রেল লাইন ধ্বংস করে। তারা নলডাঙ্গা-বামনডাঙ্গা রেল লাইন উপড়ে ফেলেছিল। এ সময় মন্ত্রী সাদুল্লাপুরবাসীকে আশ্বস্ত করে আরও বলেন, সাদুল্লাপুরের নলডাঙ্গা রেলস্টেশন দিয়ে যে-সব ট্রেন ঢাকাসহ উত্তরাঞ্চলে চলাচল করে সব ট্রেনই এই স্টেশনে থামবে।

সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল ফারুকের সঞ্চালনায় ও উপজেলা ‍আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে শোক সভায় প্রধান আলোচক ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

প্রধান আলোচকের বক্তব্যে অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তার বাস্তবে রূপ দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই সুফল হিসেবে আজ বন্ধ রামসাগর এক্সপ্রেস ট্রেন চালু করা হলো। শুধু এটাই নয়, সারাদেশে আজ উন্নয়নের স্রোতধারা বইছে। দেশের নৌপথ, রেল, আকাশ ও সড়ক পথের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে।

শোক সভায় গাইবান্ধা জেলা ও সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা রেলস্টেশনের আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এছাড়া একই দিন দুপুর দেড়টার দিকে গাইবান্ধার বোনারপারায় বোনারপাড়া-দিনাজপুর রুটে দীর্ঘ ১১ বছর বন্ধ থাকা ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি পুনরায় চালু করেন মন্ত্রী। তবে, ট্রেনটি এবার বোনারপাড়া-দিনাজপুর নয়, মেইল ট্রেনটি চলবে বোনারপাড়া হতে উত্তরের শেষ জেলা পঞ্চগড় পর্যন্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।