Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জেলার খবর

বিআরটিসির বাসচাপায় স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বিআরটিসির বাসচাপায় স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

রংপুর মহানগরীতে বিআরটিসির বাসচাপায় লিপি রানী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্বামী। শুক্রবার (২৭ জানুয়ারি) নগরীর মেডিকেল মোড় এলাকায় এ দুঘটনা ঘটে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের ধাপ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বিআরটিসির বাস রংপুর মেডিকেল মোড়ের দিকে আসছিল।

 

মহানগরীর কেল্লাবন্দ যুগীটারীর বাসা থেকে মোটরসাইকেলে করে মন্টু সরকার, তার স্ত্রী লিপি সরকার ও ১২ বছরের ছেলেসহ তারা মেডিকেল মোড় এলাকায় পৌঁছলে বিআরটিসির বাসটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে লিপি সরকার মারা যান।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত মন্টু সরকারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রংপুর মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

 

চোখের সামনে মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে মূর্ছা যাচ্ছে নিহতের অক্ষত সন্তান। দুর্ঘটনার পর চালক দ্রুত পালিয়েছেন, এ কারণে তাকে আটক করা সম্ভব হয়নি। তবে বিআরটিসির বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালককে আটক করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।