Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাসচাপায় প্রাণ গেল পথচারীর

admin • 07 Apr 2023, 02:52 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাসচাপায় প্রাণ গেল পথচারীর

সাতক্ষীরায় বাসচাপায় তাসলিমা খাতুন (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে শহরের চৌরঙ্গীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তাসলিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মজিবর রহমানের স্ত্রী।

 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, তাসলিমা সকাল ৯টার দিকে শহরের চৌরঙ্গীর মোড়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে গুরুতর আহত হন তিনি।

 

এ অবস্থায় স্থানীয়রা তাসলিমাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।