Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাবার সাথে ঘুরতে বের হয়ে শিশু নিহত

admin • 23 Jun 2023, 11:37 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাবার সাথে ঘুরতে বের হয়ে শিশু নিহত

যশোরে বাবার সাথে ঘুরতে বের হয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পাঁচ বছরের শিশুর। আজ বিকেলে শহরতলীর সন্যাসী দিঘীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের বিল্লাল হোসেনের সাথে তার পাঁচ বছরের শিশুকে নিয়ে দুপুরে মোটরসাইকেলে ঘুরতে বের হয়।

 

বিকেলে তারা মুড়লি থেকে চাচড়া দিকে যাওয়ার পথে শংকরপুর সন্যাসী দিঘীর পাড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই শিশু সাহবী হোসেন (৫) নিহত হয়।

 

আর বাবা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বিল্লাল হোসেনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক হওয়ায় ঢাকাই স্থানান্তর করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।