Saturday, 31 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
জেলার খবর

বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় ঝিনাইদহের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

 

দীর্ঘ ছয় মাস অসুস্থজনিত কারণে বেড রেস্টে ছিলেন মাহবুব আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর।

 

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর নিজ গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মাহবুব আলী খানকে দাফন করা হয়।

 

এদিকে জানাজা নামাজের মাঠ থেকে মনির খানের আইফোন ১৪ প্রো ম্যাক্স চুরি হয়ে গেছে। সংগীতশিল্পী নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া বলেন, জানাজাতে আমরা উপস্থিত ছিলাম। নামাজের সময় মনির খানের পকেট থেকে মোবাইলটি চুরি হয়ে যায়। তিনি সেটা খেয়াল করেননি। জানাজার মধ্যে এ ধরণের চুরি ঘটনা খুবই দুঃখজনক।

 

মহেষপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা বলেন, শিল্পী মনির খানের বাবা মারা গেছে এটা শুনেছি। তবে তিনি যে এলাকায় আসছেন আমরা সেটা জানিনা। তার মোবাইল চুরি হয়েছে এটাও আমাদের জানাননি। এরকম কিছু ঘটে থাকলে সেটা খুবই দুঃখজনক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।