Tuesday, 27 October 2026
শিরোনাম
জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন
জেলার খবর

বান্দরবানে বিরল প্রজাতির লজ্জাবতি বানর উদ্ধার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বান্দরবানে বিরল প্রজাতির লজ্জাবতি বানর উদ্ধার

বান্দরবান সদর উপজেলার উজিভিতরপাড়ার পাহাড়ি বন থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতি বানর উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৪ মে) সকালে বানরটি উদ্ধার করা হয়।

 

বন বিভাগ সূ‌ত্রে জানা যায়, সদর উপ‌জেলার উজিভিতরপাড়ার কয়েকজন বনের তরিতরকারি খুঁজতে পাড়ার পাশের বনে গেলে সেখানে ওই লজ্জাবতি বানরটিকে দেখতে পান। পরে উক্যমং মারমা নামে একজন বন বিভাগের কাছে খবর দিলে বৃহস্প‌তিবার সকা‌লে বন বিভাগের উদ্ধারকারী দল উজি ভিতরপাড়া থেকে বানরটি উদ্ধার করে। বানরটি কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

 

উজিভিতরপাড়ার বাসিন্দা উক্যমং মারমা বলেন, আমাদের পাড়ার কয়েজন তরুণ পাশের বনে তরকারি খুঁজতে গেলে বিরল প্রজাতির বানরটিকে ধরে গ্রামে নিয়ে আসে।

   

খবর পেয়ে বানরটিকে নিজ হেফাজতে রেখে বন বিভাগকে জানানো হলে বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়ার নেতৃত্বে পাইংক্ষ্যং রেঞ্জ অফিসার অসীম বাড়ৈ ও বন বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সকাল ৯টার দিকে বানরটি হস্তান্তর করা হয়।

 

বান্দরবান বন বিভাগের (পাল্পউড প্লান্টেশন) বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান ব‌লেন, বান্দরবান জেলায় এই বিরল প্রজাতির বানরের দেখা পাওয়া এখন দুষ্কর। বানরটি উজিভিতরপাড়া থেকে আজ সকাল ৯টার দিকে উদ্ধার করে বর্তমানে জেলা সদর অফিসে রাখা আছে।

   

বানরটিকে কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের ব্যাপারে ইতোমধ্যে আলাপ করা হয়েছে। তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেলেই বানরটি হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।