Thursday, 29 October 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে 'ডেঞ্জার হিল রিসোর্ট' থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বান্দরবানে 'ডেঞ্জার হিল রিসোর্ট' থেকে পর্যটকের মরদেহ উদ্ধার
বান্দরবানের লামা উপজেলায় কটেজ থেকে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আনোয়ার হোসেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা। বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলারর মিরিঞ্জা ভ্যালি ‘ডেঞ্জার হিল রিসোর্ট’ এর ১২ নম্বর কটেজ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকাল ১০টার দিকে লামা রিসোর্টে যায় এবং গত দুইদিন সে রিসোর্টে অবস্থান করে। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মো. রিফাত নাস্তা দিতে গিয়ে কটেজের দরজা বন্ধ দেখতে পায়। পরে তারা বেড়ার ফাঁক দিয়ে রুমে উঁকি দিলে ঝুলন্ত মরদেহ দেখতে পায় এবং ম্যানেজারকে বিষয়টি জানায়। পরে বিষয়টি জানানো হয়। এদিকে, ঘটনার সংবাদ পেয়ে লামা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে ।   বান্দরবানের লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে আমরা কটেজে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে তবে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।