Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

বান্দরবানে 'চোর' অপবাদে মা-ছেলেকে পেটালেন ইউপি চেয়ারম্যান

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বান্দরবানে 'চোর' অপবাদে মা-ছেলেকে পেটালেন ইউপি চেয়ারম্যান

বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে স্বর্ন চুরির অপবাদে মা ও তার শিশু সন্তানকে মধ্যযুগীয় কায়দায় পেটালেন আজিজ নগরের ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন। এসময় স্থানীয়র তাদের আত্মচিৎকার শুনে ৯৯৯ ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করেন।

নির্যাতনের স্বীকার মা ছেলে আজিজ নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সেলিনা আক্তার (২৭) ও তার শিশু সন্তান মোঃ সেলিম ওরফে চুয়াদ (৯)। নির্যাতনকারী ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন ৩নং ওয়ার্ডের বাসিন্দা।

এ ঘটনায় সেলিনা আক্তারের স্বামী ও চুয়াদের পিতা মো:মোরশেদ থানায় লিখিত অভিযোগ করেন। অপরদিকে ইউপি চেয়ারম্যান জসিমও লামা থানায় চুরির অভিযোগে করেন।

 

চুয়াদের পিতা মো:মোরশেদ বলেন, জসিম চেয়ারম্যানের স্ত্রী আমাকে ফোন করে গত শনিবার রাতে দেখা করতে বলেন, আমি আর আমার স্ত্রী দেখা করলে আমাদের কে ছেলে স্বর্ন চুরি করার অভিযোগ করে আমাদের তিনজনকে মারধর করেন, মধ্যযুগীয় কায়দায়, হাত পা বেধে লাঠি দিয়ে আমাদেরকে তারা মারধর করেন। গত রবিবারে আমার সম্পত্তি লিখে দিয়ে ছেলেকে নিয়ে যেতে বলেন। আমরা আজ ৯৯৯ ফোন করে ছেলেকে উদ্ধার করি।

তিনি আরো বলেন, গত ২ বছর ধরে আমার ছেলেকে পড়ালেখার কথা বলে নিয়ে গিয়ে ঘরের কাজ করতে দেন চেয়ারম্যান, ঘরের কাজ করালেও দুইবছরে আমাদের কোন টাকা দেয়নি এবং ছেলেকে পড়ালেখাও করাননি ঠিক মত।

তবে এই ব্যাপারে অভিযুক্ত আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, আমি মারধর করিনি, চুয়াদ আমার বাসা থেকে স্বর্ন চুরি করে লুকিয়ে রাখে, স্বর্ন চুরির দায়ে আমি থানায় অভিযোগ করি।

তবে ঘটনা প্রসঙ্গে লামা থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে, আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

প্রসঙ্গত,এই ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা রাতেই চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।