Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে উদ্ধার কেএনএফ সদস্যের মরদেহের পরিচয় মিলেছে

admin • 07 Apr 2023, 08:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বান্দরবানে উদ্ধার কেএনএফ সদস্যের মরদেহের পরিচয় মিলেছে

বান্দরবান জেলাধীন রোয়াংছড়ি উপজেলার ১নং রোয়াংছড়ি সদর ইউপির খামতাং পাড়ায় কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

 

পরে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় নিহত ৮টি লাশের সন্ধান পায়। নিহতরা সবাই কেএনএফ এর সদস্য বলে জানা গেছে।

 

শুক্রবার (৭ এপ্রিল) রোয়াংছড়ি সেনা ক্যাম্প থেকে ৭ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে একটি স্পেশাল পেট্রোল দল রোয়াংছড়ি উপজেলার ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খামতাং এলাকায় গমন করে ৮ জনের লাশ উদ্ধার করে।

 

নিহতরা সবাই কেএনএফ এর সক্রিয় সদস্য। নিহতরা হলেন-১.ভান দু বম ২.সাং খুম ৩.সান ফির থাং বম ৪.বয় রেম বম ৫.জাহিম বম ৬.লাল লিয়ান ঙাক বম ৭.লাল ঠা জার বম। 

 

কেএনএফ সূত্র এই ঘটনার সত্যতা স্বীকার করলেও লাশগুলো তাদের নয় বলে জানিয়েছে। রোয়াংছড়ি থানা থেকে মোহাম্মদ আব্দুল মান্নান (ওসি, রোয়াংছড়ি থানা) এর নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি পুলিশের তদন্তকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।