Saturday, 31 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
জেলার খবর

বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

আজ (১৯ জানুয়ারী ) রোববার দুপুরে ১২নং ওয়ার্ডের চকফরিদ কলোনী জামিয়া আহ্মাদিয়া (কওমী) মাদ্সায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া শহর কমিটির আয়োজনে দোয়া মাহফিল ও মাদ্সার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

 

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা কমিটির সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ আব্দুল মতিন মন্ডল, জেলা ট্রাফিক বিভাগের টিআই এডমিন সালেকুজ্জামান খান, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম রবিউল হাসান দারুন, জামিয়া আহমাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতিঃ কামরুল ইসলাম আযাদী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া শহর কমিটির সভাপতি ইঞ্জিঃ মোনোয়ারুল কবির বাপ্পি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিপু, সিনিয়র সহ-সভাপতি ফয়জুর রহমান এমিল, সহ-সভাপতি ফজলে রাব্বি, সাংগাঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, যুগ্নঃ সাধারণ সম্পাদক আসিফ আমান লিমন, দপ্তর সম্পাদক আরিফুজ্জামান উপল, (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আবু মোঃ ইউসুফ হাসান মামুন, সহ-আইন সম্পাদক শহিদুল ইসলাম রনি, প্রচার সম্পাদক গালাম মওলা সম্রাট, সহঃ ক্রীয়া সম্পাদক মোঃ রাব্বি হোসেন প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।