Saturday, 31 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
জেলার খবর

ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান: ২০০ টাকার ডাব ১২০ টাকায় বিক্রি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান: ২০০ টাকার ডাব ১২০ টাকায় বিক্রি

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় ফরিদপুরে অপেক্ষাকৃত কম দামে ডাব বিক্রি করেছেন বিক্রেতারা। মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ফরিদপুর শহরের বিভিন্ন হাসপাতালের সামনে অস্থায়ীভাবে গড়ে ওঠা ডাবের দোকানে অভিযান চালানো হয় বলে জানান ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।

 

তিনি বলেন, ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ডাবের চাহিদা বেড়ে গেছে, যে কারণে ডাব ব্যবসায়ীরা অধিক মুনাফার চেষ্টা করছেন। এ কারণেই এই অভিযান চালানো হয়েছে। এ সময় ডাব ব্যবসায়ীরা ২০০ টাকার ডাব ১২০ টাকায় এবং দেড়শ টাকার ডাব ১০০ টাকা দরে বিক্রি করেন।

 

অভিযানের সময় হাসপাতালে থাকা রোগীর জন্য প্রতিদিন ডাব কিনতে আসা একজন ক্রেতা বলেন, অভিযান না থাকলে একটি ডাব ১৫০ থেকে ২০০ টাকায় কিনতে হয়। অথচ এই ডাবটি তাদের কেনা বড়জোড় ৬০-৭০ টাকায়।

 

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছে ১০১ রোগী। এ পর্যন্ত মোট চিকিৎসা নিয়েছেন চার হাজার ৪০৯ জন, সুস্থ হয়েছেন চার হাজার ২২ জন। আর প্রাণহানি হয়েছে ১২ ব্যক্তির।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।