Saturday, 28 November 2026
শিরোনাম
শেখ হাসিনা জীবিত প্রমাণ করতে এক বছর আগের অডিও প্রচার করল আওয়ামী লীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব কাল জোট হিসেবে সংলাপে অংশ নেবে ১১ দল: আযাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬তম প্রজাপতি মেলা উদ্বোধন মালয়েশিয়ায় পৌঁছেছেন বিনা খর‌চে যাওয়া ১০৩ কর্মী টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা শিশু-কিশোরদের ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী মদের দোকানের বাইরে বসে ক্রেতাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকরা জবি আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম ‘বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে’
সারা দেশ

প্রেমিকাকে পোল্ট্রি মুরগী সম্বোধন করে ‘স্যরি’ বলে ব্যানার টানালো প্রেমিক

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
প্রেমিকাকে পোল্ট্রি মুরগী সম্বোধন করে ‘স্যরি’ বলে ব্যানার টানালো প্রেমিক
ছবি সংগৃহিত

ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কতজন কত কিছুই না করেন। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন, আবার কেউ করেন ব্যতিক্রমী কোনো আয়োজন। এবার আরও ব্যতিক্রম কিছু করে আলোচনা তৈরি করেছেন সিরাজগঞ্জের এক যুবক।


প্রিয় মানুষের অভিমান ভাঙাতে শহরে টাঙানো হয়েছে একটি ব্যানার। তবে কে বা কারা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, তা এখনো জানা যায়নি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিরাজগঞ্জ পৌর শহরে অবস্থিত সবুজ কানন হাই স্কুল এন্ড কলেজের সামনে এই ব্যানারটি দেখা যায়।

 


ব্যানারের লেখা অনুযায়ী, নিজেকে গরু ও তার প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ক্ষমা চেয়েছে প্রেমিক। প্রেমের এমন বিচিত্র প্রকাশে হাস্যরসের খোরাক জুগিয়েছে পুরো বিষয়টি। নেটিজেনরাও নানা আলোচনা-সমালোচনায় বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা করেছে।

 


বিষয়টি অনেকে ইতিবাচক হিসেবে নিয়েছেন আবার আবার অনেকে দেখেছেন নেতিবাচক ভাবে। অনেকে ভাবছেন, ভালোবাসায় অভিমান থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। এটাই তো সুন্দর!

 


আবার অনেকে বলছেন, ব্যক্তিগত বিষয় পাবলিকলি এভাবে না আসাই ভালো। প্রেম থাকুক- ভালবাসা থাকুক তবে সেটা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। তবে ভিন্নধর্মী এই ব্যানারটি আজ সারাদিনই শহরে তরুণ প্রজন্মের মধ্যে আলোচনায় ছিলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।