‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো যেন সবার আগে বাংলাদেশ’ ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ এ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরের মেলান্দহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র্যালিটি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হাসান লাভলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. খায়রুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ ও সাংবাদিক শাহজামাল৷।
সভায় প্রান্তিক পর্যায়ের খামারিরাও অংশ নেন। এ সময় খামারি আবদুল্লাহ আল ফারুক ও স্বর্ণা বেগম নিজেদের খামার পরিচালনার অভিজ্ঞতা, পরিকল্পনা ও সফলতার কথা তুলে ধরেন। পাশাপাশি অন্য খামারিদের বিভিন্ন পরামর্শ দেন।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সমস্যা ও সম্ভাবনা এবং নিরাপদ আমিষ উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রান্তিক খামারিদের উৎসাহিত করা ও প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।





