Wednesday, 25 November 2026
শিরোনাম
সারা দেশ

বগুড়ায় উপজেলা বিএনপি কার্যালয়ে আগুন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বগুড়ায় উপজেলা বিএনপি কার্যালয়ে আগুন

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এতে কার্যালয়ের সামনে থাকা ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন যুবক কার্যালয়ের সামনে আগুন দিচ্ছেন। তাদের পরিচয় জানা যায়নি। আগুনে কার্যালয়ের সামনে রাখা দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে যায়।

 

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানার পুলিশ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে।

 

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।