Saturday, 28 November 2026
শিরোনাম
শেখ হাসিনা জীবিত প্রমাণ করতে এক বছর আগের অডিও প্রচার করল আওয়ামী লীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব কাল জোট হিসেবে সংলাপে অংশ নেবে ১১ দল: আযাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬তম প্রজাপতি মেলা উদ্বোধন মালয়েশিয়ায় পৌঁছেছেন বিনা খর‌চে যাওয়া ১০৩ কর্মী টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা শিশু-কিশোরদের ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী মদের দোকানের বাইরে বসে ক্রেতাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকরা জবি আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম ‘বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে’
জাতীয়

শিশু-কিশোরদের ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
শিশু-কিশোরদের ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও সাহসিকতার চর্চা বাড়ানোর উৎসাহ দেন।

 


শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। তার উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে জড়ো হওয়া শিশুদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী এবং তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন।

 


এ সময় প্রধানমন্ত্রী শিশুদের কাছে জানতে চান, তারা সবাই খেলার সুযোগ পায় কি না। পাশাপাশি খেলার সামগ্রী অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নেয়ার পরামর্শও দেন তিনি। এর মধ্য দিয়ে শিশু-কিশোরদের মাঝে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আনন্দ ও সম্পদ ভাগাভাগি করে নেয়ার সংস্কৃতি গড়ে তোলার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।