Saturday, 28 November 2026
শিরোনাম
শেখ হাসিনা জীবিত প্রমাণ করতে এক বছর আগের অডিও প্রচার করল আওয়ামী লীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব কাল জোট হিসেবে সংলাপে অংশ নেবে ১১ দল: আযাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬তম প্রজাপতি মেলা উদ্বোধন মালয়েশিয়ায় পৌঁছেছেন বিনা খর‌চে যাওয়া ১০৩ কর্মী টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা শিশু-কিশোরদের ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী মদের দোকানের বাইরে বসে ক্রেতাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকরা জবি আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম ‘বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে’
ক্যাম্পাস

জবি আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম

• • পঠিত 449 বার
শেয়ার করুন:
জবি আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কাজী রফিকুল ইসলাম।

গত শুক্রবার (২০ নভেম্বর) আইন বিভাগের সহযোগী অধ্যাপক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন সংক্রান্ত কমিটি ২০২৬-এর আহ্বায়ক ড. মুনিরা জাহান সুমি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৯ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে মাসুম মিয়াকে আহ্বায়ক এবং জুয়েল আহমেদকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. মাঈন উদ্দিন, মো. আব্দুল আউয়াল, সুজন মিয়া, মারজিয়া ইউসুফ, মো. মামুন হোসেন এবং মকছুদ মুহাম্মদ সাকিব।

নবনিযুক্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম তার অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করে বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সহযোগিতা বৃদ্ধিতে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, দেশের আইন অঙ্গনসহ প্রতিটি ক্ষেত্রে আমাদের বিভাগের শিক্ষার্থীরা একে অপরের পাশে দাঁড়াক এবং বিভাগের সুনাম আরও উজ্জ্বল করুক। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনটিকে একটি কার্যকর, গতিশীল ও আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা ও নিষ্ঠার সাথে কাজ করে যাব।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন সংক্রান্ত যাবতীয় সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।