Sunday, 18 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ ক্যাম্পাস

জবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদল নেতা কাজী রফিকুল ইসলামের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ

• • পঠিত 32 বার
শেয়ার করুন:
জবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদল নেতা কাজী রফিকুল ইসলামের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে মুসল্লিদের ব্যবহারের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় মসজিদে তোয়ালে, টিস্যু, সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদটি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সবার জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। মুসল্লিদের সুবিধা ও মসজিদের পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের পক্ষ থেকে এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।” তিনি আরও বলেন, “ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। মানবিক ও কল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।