Sunday, 8 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে?

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে?
ছবি সংগৃহিত

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী নাজনীন নাহার নীহা। অভিনেত্রীর যে প্রেমের সম্পর্ক রয়েছে সে খবর নতুন নয়। কারণ সোশ্যাল মিডিয়ায় চলতি বছর নিজেই ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন। আর এবার পবিত্র কাবা শরিফের সামনে দুটি ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন তিনি।

 

রোববার (৮ নভেম্বর) ফেসবুকে দেয়া পোস্টে জীবনের নতুন অধ্যায়ের কথা জানান তিনি।

 

ছবিগুলোর একটিতে এক ব্যক্তির সঙ্গে কাবার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নীহাকে। অন্যটিতে দেখা যায় দুজনের হাত। তবে কোনো ছবিতেই ওই ব্যক্তির মুখ প্রকাশ করেননি অভিনেত্রী।

পোস্টের ক্যাপশনে নীহা জানান, এত দিন ব্যক্তিগত রাখতে চাওয়া একটি সম্পর্কের গল্প এবার সবার সঙ্গে ভাগ করে নিতে চান। পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

 

তবে স্বামীর নাম বা পরিচয় জানাননি নীহা। এর আগে এক পাকিস্তানি যুবকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে কখনো মুখ খোলেননি অভিনেত্রী। তার বিয়ের ইঙ্গিতপূর্ণ পোস্টের পর ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন, পাশাপাশি জানতে চাইছেন জীবনসঙ্গীর পরিচয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।