Sunday, 8 November 2026
শিরোনাম
সারা দেশ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জনি (৩২)।

 

 

রোববার (৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানায়।

 

 

এসআরইউ সূত্রে জানা যায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। জনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

 

 

জনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।