Sunday, 8 November 2026
শিরোনাম
জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে এ সব ঘটনা ঘটে।

 

এর মধ্যে নীলক্ষেত তোরণের কাছে ১টি, এইএমএল এর সামনে ১টি, ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে ২টি, সিনেট ভবন ও ভিসি অফিসের সামনে ১টি এবং ইউল্যাব স্কুলের সামনে ১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে টিএসসি সংলগ্ন এলাকা থেকে দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন।

 

তিনি স্টার নিউজকে বলেন, ‘এ ঘটনায় প্রক্টরিয়াল টিম তৎক্ষণাৎ দুইজনকে আটক করেছে। তাদেরকে আগে প্রক্টর অফিসে এনে তারপর থানায় সোপর্দ করা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।