Sunday, 8 November 2026
শিরোনাম
জাতীয়

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম।

 

রোববার (৮ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অ্যাটকোর দশম বার্ষিক সাধারণ সভা শেষে ভোটগ্রহণ হয়।ভোট গণনা শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত ফল ঘোষণা করে।

 

নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব টেলিভিশন শিল্পকে আরও শক্তিশালী ও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বে অ্যাটকোর কার্যক্রম আরও গতিশীল হবে।

 

নবনির্বাচিত সভাপতি অঞ্জন চৌধুরী এবং মহাসচিব আব্দুস সালাম দেশের গণমাধ্যম ও টেলিভিশন শিল্পকে আরও শক্তিশালী, সমৃদ্ধ ও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের নেতৃত্বে আগামী দুই বছরে অ্যাটকো সম্প্রচার খাতের উন্নয়ন এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।