Sunday, 18 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ ক্যাম্পাস

পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন কাজী রফিকুল ইসলামের

• • পঠিত 31 বার
শেয়ার করুন:
পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন কাজী রফিকুল ইসলামের
বন ও পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম। এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের গাছ রোপণ করা হয়। পুরান ঢাকার জরাজীর্ণ পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান হওয়ায় ক্যাম্পাস ও আশপাশের প্রাকৃতিক পরিবেশ বেশ নাজুক। দিনদিন জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বেড়েই চলেছে। এরই মধ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তরুণ নেতা কাজী রফিকুল ইসলাম। বৃক্ষরোপণ শেষে কাজী রফিকুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। পুরান ঢাকার এই জরাজীর্ণ পরিবেশে আমাদের বিশ্ববিদ্যালয়টির অবস্থান হওয়ায় আশপাশে গাছপালা তেমন একটা নেই বললেই চলে। দিন দিন জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বেড়েই চলেছে। “কয়েক দিন আগে ক্যাম্পাস প্রাঙ্গণে একটি বড় গাছ ঝড়ে উপড়ে যায়। সেই গাছের প্রতিস্থাপন এবং বন ও পরিবেশ রক্ষার লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফল ও ফুলের গাছ রোপণ করা হয়েছে।”
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।