Saturday, 28 November 2026
শিরোনাম
শেখ হাসিনা জীবিত প্রমাণ করতে এক বছর আগের অডিও প্রচার করল আওয়ামী লীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব কাল জোট হিসেবে সংলাপে অংশ নেবে ১১ দল: আযাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬তম প্রজাপতি মেলা উদ্বোধন মালয়েশিয়ায় পৌঁছেছেন বিনা খর‌চে যাওয়া ১০৩ কর্মী টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা শিশু-কিশোরদের ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী মদের দোকানের বাইরে বসে ক্রেতাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকরা জবি আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম ‘বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে’
সারা দেশ

কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা
ছবি সংগৃহিত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় হেফাজতে ইসলামের নেতাদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে অনুনোমোদিত এ মাহফিল।

 

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে অলিরবাজারে তাহেরীর পূর্ব নির্ধারিত এ মাহফিল হওয়ার কথা ছিল। 

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকেই তাহেরীর আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। পাশাপাশি তাকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন তারা। অনুমতি না থাকায় শুক্রবার (২৭ নভেম্বর) মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ বিষয়ে হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই তাহেরীর প্রোগ্রামের আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে প্রোগ্রাম করতে দেওয়া হবে না। তিনি প্রোগ্রাম করতে এলে পালটা কর্মসূচির মাধ্যমে তা প্রতিহত করবে হেফাজতে ইসলাম।

 

তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, যে কোনো কিছুর বিনিময়ে তাহেরী হুজুরের প্রোগ্রাম করব।

 

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।