Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

প্রসবের পর হাসপাতালের টয়লেটে নবজাতক রেখে পালাল মা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
প্রসবের পর হাসপাতালের টয়লেটে নবজাতক রেখে পালাল মা

নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রসবের পর নবজাতককে হাসপাতালের টয়লেটে রেখে পালিয়েছে এক মা। রোববার (২৬ মার্চ) জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মেজবাহুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৫ মার্চ) দুপুরে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। তবে বর্তমানে নবজাতকটিকে হাসপাতাল কর্তৃপক্ষের তত্বাবধানে রয়েছে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জলঢাকার উপজেলার কৈমারী ইউনিয়নের কোটিপাড়া এলাকার এক কিশোরী পেটে ব্যাথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসেন।

 

পরে জরুরি বিভাগে কিছু না বলে টয়লেটে চলে যায় সে। টয়লেটেই একটি ছেলে সন্তান জন্ম দেয় ওই কিশোরী মা। সেই কিশোরী অবিবাহিত হওয়ায় পরিবারের লোকজনের কাছে তার নবজাতকের বাবার পরিচয় কি দেবেন, এমন প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে সন্তান প্রসবের পরপরই সটকে পড়েন তিনি।

 

কিছুক্ষণ পর সেখানে বাচ্চার কান্নার শব্দ হলে লোকজনের জড়ো হতে থাকে। পরে হাসপাতালে সিনিয়র নার্স ও দায়িত্বরত চিকিৎসকরা শিশুটিকে উদ্ধার করেন।

 

মেজবাহুর রহমান জানান, শনিবার দুপুরে এক কিশোরী হাসপাতালের জরুরি বিভাগে আসেন। কিন্তু ওই সময় ভর্তি না হয়ে জরুরি বিভাগের টয়লেটে চলে যায়। সেখানে প্রসবের পর বাচ্চা রেখে পালিয়ে যায়। পরে সেখানে থাকা লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে বাচ্চাটিকে আমরা উদ্ধার করি।

 

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান ডা. আবু রেজওয়ানুল কবির জানান, শনিবার দুপুরে উদ্ধার হওয়া বাচ্চাটি বর্তমানে সুস্থ আছে। ইতোমধ্যে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। হাসপাতালে সিসিটিভি রয়েছে, সিসিটিভি চেক করলে বাচ্চাটির মায়ের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।