Monday, 19 October 2026
শিরোনাম
ক্যাম্পাস

পুসাকের সভাপতি জিসান, সম্পাদক জিয়াউল

• • পঠিত 23 বার
শেয়ার করুন:
পুসাকের সভাপতি জিসান, সম্পাদক জিয়াউল
সাংগঠনিক গতিশীলতা ও গণতান্ত্রিক শক্তিশালী করতে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ছাগলনাইয়া (পুসাক)-এর সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহিম সাঈদ জিসান। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ পদে নির্বাচিত হন। এর আগে তিনি সংগঠনটির একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন; এর মধ্যে দপ্তর সম্পাদক এবং সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী জিয়াউল হক। তিনি পূর্বে সংগঠনের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানা যায়, পুসাকের পূর্ববর্তী কমিটিগুলো সাধারণত আগের কমিটির মনোনয়নের ভিত্তিতে গঠিত হলেও এবারের নির্বাচন ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী। সংগঠনের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের এই উদ্যোগকে গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এবং সদস্যদের অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তারা জানিয়েছেন। এসময় ভবিষ্যতে পুসাককে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও প্রভাবশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।