কুষ্টিয়ার কুমারখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৩টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা ও পৌর বিএনপি।
রোববার রাতে কুমারখালী বাসস্ট্যান্ডে অবস্থিত রশিদ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে মণ্ডপ কমিটির নেতাদের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন তাঁদের সবচেয়ে বড় এই উৎসব নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন রজন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিরাজুল ইসলাম মিরাজ, কুমারখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্র রঞ্জন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শিশির কুমার বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সুধাংশু ঘোষ ও ভারত-বাংলাদেশ সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক নিতাই কুমার কুন্ডুসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকরা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের কর্মী কাজী ফাহাত, কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নিশান শেখ শাওন, পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম ও উপজেলা যুবদলের কর্মী মাহবুবুল হাসান রনিসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।





