Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পুঠিয়ায়  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়ায় রবিউল ইসলাম (৩৫) নামের এক মানসিক রোগী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৮ মার্চ) ভোররাতের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার জিউপাড়া ইউনিয়নের বড় সেনভাগ গ্রামের ভোলা মন্ডলের ছেলে।

 

নিহতের প্রতিবেশী মোস্তাক আহম্মদ জানান, দীর্ঘদিন থেকে রবিউল মানসিক রোগে আক্রান্ত ছিল। সে মঙ্গলবার ভোররাতে পরিবারের লোকজনের অগোচরে ফাঁকা একটি ঘরে গলায় ফাঁস দেয়। সকালে তার বাড়ির লোকজন ফাঁস দেয়া দেখে থানায় খবর দেয়।

 

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ওই ব্যাক্তি জীবিত অবস্থায় মানসিক রোগী ছিল। প্রাথমিক তদন্তে ও পরিবারে তথ্যমতে বিষয়টি আত্মহত্যা নমুনা পাওয়া যাচ্ছে। আর পরিবারের অনুরোধে লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে। তবে থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।