Wednesday, 28 October 2026
শিরোনাম
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন
জেলার খবর

পার্বত্য চট্টগ্রামের বান্দরবান রিজিয়ন পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রামের বান্দরবান রিজিয়ন পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

পার্বত্য চট্টগ্রামের বান্দরবান রিজিয়ন পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার (৪ জুন) তিনি পার্বত্য চট্টগ্রামের বান্দরবান রিজিয়ন পরিদর্শন করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, পরিদর্শনকালে তিনি বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সব স্তরের সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি শনিবার বান্দরবানে গমন করেন এবং আজ পরিদর্শন শেষে ঢাকায় ফেরেন।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, বিজিবি মহাপরিচালক এবং ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া কমান্ডার, সেনাসদর ও ২৪ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবির সেনা সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধানের এ সফর পার্বত্য চট্টগ্রামের সব স্তরের সেনা সদস্যদের মনোবল সুদৃঢ় করবে এবং নতুন উদ্যমে দায়িত্ব পালনের অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।