Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জেলার খবর

পাওয়ার ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পাওয়ার ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ার ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছেন। রোববার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলার উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহত শিশু একই পাড়ার ডালিম হোসেনের ছেলে আলামিন হোসেন (৩)।

 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, রোববার সকালে বাড়ির পাশে খেলছিল আলামিন। এ সময় রাস্তা পার হতে গেলে খড়ি বোঝাই পাওয়ার ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন।

 

পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। ওই সময় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। পরে সেখানে নেওয়ার পথে মারা যান আলামিন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।